রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মদপানে মৃত্যু হয় ওই দুই বান্ধবীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় দেশি ও বিদেশি মদ খেয়ে সাগরিকা আহম্মেদ (২০) ও পারুল আক্তার রুপা (২০) নামের দুই তরুণীর মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার লুৎফর মোল্লার বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে। 

নিহত সাগরিকা শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে ও পারুল আক্তার রুপা ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার মালেক মাতব্বরের মেয়ে। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ বছরের ১ অক্টোবর কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাড়িতে মা পান্না বেগম, মেয়ে সাগরিকা আক্তার ও মামা বাবু মিয়া তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার গভীর রাতে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ ও তার বান্ধবী পারুল আক্তার রুপাকে। 

এ ছাড়া সাগরিকার মা সাবিনা ইয়াসমিন (৪৫) ও তার মামা মো. বাবু (৪০) ও ডালিয়াকে (৪২) উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় অসুস্থ থাকায় বাবু ও ডালিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিন বলেন, আমার মেয়ে সাগরিকার বান্ধবী পারুলসহ কয়েকজন মেয়ে আমাদের বাসায় বেড়াতে আসে। রাতে আমরা সবাই দেশি ও বিদেশি মদ খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে জেগে দেখি আমার মেয়ে সাগরিকা ও তার বান্ধবী পারুল মারা গেছে।

নিহতের মামা মো. বাবু বলেন, আমার বাড়ি নাটোর। আমি এখানে আমার বোনের সঙ্গে থাকি। এখানে একটি ইটভাটায় কাজ করি। রাতে আমার ভাগ্নি ও ওর কয়েকজন বান্ধবী মিলে দেশি ও বিদেশি মদ খাই। এর পর ঘুমিয়ে পড়ি। পরে জেগে দেখি আমার ভাগ্নি ও তার বান্ধবী মারা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, শনিবার রাতে ওই বাসায় অপরিচিত ৩-৪ জন নারীকে ঢুকতে দেখি। পরে এ ঘটনার পর অন্য নারীদের আর দেখা যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াদ মাহমুদ বলেন, দুজন তরুণীকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জেনেছি, শনিবার রাতে সাগরিকার তিন বান্ধবী ওই বাসায় বেড়াতে আসেন। এর পর তারা সবাই মিলে দেশি ও বিদেশি মদ খান। এর পর তারা কিছুক্ষণ নাচানাচি করে ঘুমিয়ে পড়েন। পরে জেগে দেখেন সাগরিকা ও তার বান্ধবী মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিনসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit