রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুইজন। 

শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। মৃত সাগরিকা শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে ওই নারীকে। এছাড়া অসুস্থ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তারা মারা গেছেন এখনো বিষয়টি পরিস্কার করা সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, গত পহেলা অক্টোবর মা, মেয়ে ও মামা তিনজন ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। এরপর অপরিচিতদের আর কোনও হদিস পাওয়া যাচ্ছে না।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit