বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দলের জয়ে বোলারদের কৃতিত্ব দিলেন অধিনায়ক রোহিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে শনিবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বীদের এই লড়াইয়ে দাপুটে জয় পায় ভারত। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। 

টার্গেট তাড়ায় রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় বিশ্বকাপের স্বাগতিকরা।

এদিন খেলা শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বোলারদের কৃতিত্ব অনেক বেশি। বোলাররাই ম্যাচের ফল ঠিক করে দিয়েছে। উইকেট দেখে মনে হয়েছে এখানে ২৮০-২৯০ রান হতে পারত। কিন্তু আমাদের বোলারদের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ১৯১ রানে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। 

রোহিত আরও বলেন, আমরা এমন ছয়জনকে পেয়েছি যারা দলের জয়ে দুর্দান্ত পারফরর্ম করছে। কিন্তু এটাও ঠিক প্রতিদিন সবার ভালো যাবে না। যার দিন ভালো যাবে তাকে ম্যাচ শেষ করতে হবে। অধিনায়ক হিসেবে অন্যদের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসা গুরুত্বপূর্ণ। 

বিশ্বকাপে হেরে গেলেও ততটা সমালোচনা হয় না, যতোটা সমালোচনা হয় ভারত-পাকিস্তান ম্যাচে হেরে যাওয়া দলকে। তাইতো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বললেন, আজকের দিনটি আমাদের জন্য বিশেষ কিছু। কারণ তারা আমাদের প্রতিবেশী, তারাও আমাদের হারানোর সক্ষমতা রাখে। বিশেষ দিনে আমরা ভালো খেলেছি। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit