শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

পাকিস্তানকে হারিয়ে রোহিত বললেন, ‘বেশি উচ্ছ্বাসের কিছু নেই’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দলের খেলা মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। অতীতের মতো এবারের বিশ্বকাপেও হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচকে। ধারণা করা হয়েছিল এই ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই হবে। কিন্তু হতশ্রী ব্যাটিং আর ছন্নছাড়া বোলিংয়ে ভারতের বিপক্ষে স্রেফ উড়ে যায় পাকিস্তান। 

শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে তৃতীয় পজিশন থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষে উঠে যায় বিশ্বকাপের স্বাগতিকরা।

ভারত নিজেদের প্রথম তিন ম্যাচে বিশ্বকাপের রেডর্ক পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর আজ পাকিস্তানকে পরাজিত করে। শনিবার পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা খুব বেশি উত্তেজিত হতে চাই না এবং খুব কমও হতে চাই না। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। সেমিফাইনালের আগে প্রতিটি দলকে নয়টি করে ম্যাচ খেলতে হবে। শিরোপা জয়ের আগ পর্যন্ত আমাদের ধারাবাহিক পারফর্ম করে যেতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit