বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম

গাজায় জেনেভা কনভেনশনও মানছে না ইসরাইল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের স্বার্থ চরিতার্থে গাজায় জেনেভা কনভেনশনও মানছে না ইসরাইল। অবরুদ্ধ ভূখণ্ডটির হামাস সেনাদের নিধনের নামে নিরীহ-নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলা চালাচ্ছে। গাজার পরিস্থিতি ‘সম্মিলিত শাস্তি’র সমান বলে বিশেষজ্ঞ ও বিভিন্ন কর্মকর্তারা সম্প্রতি বারবার সতর্ক করেছেন। কিন্তু কারও আবেদনই আমলে নিচ্ছে না ইসরাইল। আলজাজিরা।

কোনো সশস্ত্র সংঘাতে এর বিভিন্ন পক্ষ একটি আন্তর্জাতিক মানবিক আইন দিয়ে নিয়ন্ত্রিত হয়। আর এর মূল উদ্দেশ্য বেসামরিক নাগরিক অথবা যারা যুদ্ধ করতে পারে না তাদের ওপর প্রভাব সীমিত করা। আর এ উদ্দেশ্যে যেসব নিয়ম তৈরি করা হয়েছে সেগুলোকে যুদ্ধের আইন ও সশস্ত্র সংঘাতের আইন হিসাবে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক মানবিক আইনের একটি প্রধান অংশ হলো জেনেভা কনভেনশন। কনভেশনের নিয়মগুলোতে মানুষের জীবন ও মর্যাদা রক্ষার্থে নির্দিষ্ট সীমার মধ্যে যুদ্ধ করার কিছু নীতি অন্তর্ভুক্ত আছে। ১৯৪৯ সালে বিশ্বের সব দেশে চারটি কনভেনশন গৃহীত হয়েছিল। ১৯৭৭ সালে আরও দুটি ও ২০০৫ সালে আরেকটি প্রটোকল এর সঙ্গে যুক্ত হয়। যদিও পৃথিবীর অনেক দেশই জেনেভা কনভেনশনের নিয়ম মেনে চলে না। যার কারণে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit