বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত হিজবুল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত লেবাননের ইরান-সমর্থিত গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর লেবানন সীমান্তে উত্তেজনার মধ্যেই এমন হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার ইসরাইলে হামাসের হামলার জাবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর বাড়ছে ইৃসরাইলি বর্বরতা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যুদ্ধে নিষিদ্ধ সাদা ফসফরাসের মতো বোমাও ব্যবহার করা হচ্ছে। 

ইসরাইলে আকস্মিক হামলার পর থেকেই হামাসকে সমর্থন দিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এমনকি ইসরাইলের বিভিন্ন স্থানে হামলাও চালিয়েছে হিজবুল্লাহর সদস্যরা। এমন অবস্থায় হামাস-ইসরাইল চলমান যুদ্ধে যেকোনো মুহূর্তে হিজবুল্লাহর সঙ্গে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। সময় হলেই যুদ্ধে নেমে পড়বে।
 
হিজবুল্লাহর উপ-প্রধান নাইম কাশেম বলেন, আমাদের সদস্যরা যুদ্ধে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। লক্ষ্য পূরণে আমরা কোনো ছাড় দেব না। শত্রুদের মোকাবিলায় আমরা যেকোনো মুহূর্তে যুদ্ধে নেমে পড়তে পারি। সেজন্য পুরো প্রস্তুত। সময় হলেই পাল্টা জবাব দেওয়া হবে।

হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে গেলে এবং ফিলিস্তিনি মিত্রদের সমর্থনে ইসরাইলে হামলা চালিয়ে বসলে চলমান লড়াই নতুন দিকে মোড় নিতে পারে বলে শঙ্কা করছেন অনেকেই। এরই মধ্যে হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় লেবানন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ইসরাইল। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলাও চালানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit