বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

করোনায় পানির মতো টাকা খরচ করেছি, বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : করোনাভাইরাস মহামারিতে সরকার পানির মতো টাকা খরচ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ টাকার বিনিময়ে করোনা টিকা দিয়েছে। কিন্তু আমরা বিনামূল্যে টিকার ব্যবস্থা করে দিয়েছি। টিকা শেষ হয়ে গেলে বিশেষ বিমান পাঠিয়ে টিকা আনার ব্যবস্থা করেছি। টিকা সংরক্ষণে ডিপ ফ্রিজ প্রয়োজন ছিল। সেগুলোও কেনা হয়েছে। এসব কাজে অনেক টাকা ব্যয় হয়েছে। করোনাকালে পানির মতো টাকা খরচ করেছি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে শনিবার রাজধানীর কাওলায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল পর্যন্ত ভাড়া করা হয়েছে। এসব হাসপাতালে কোটি কোটি টাকা ভাড়া দিতে হয়েছে। তা-ও দেশের জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি। কারও থেকে একটা পয়সাও নেওয়া হয়নি। 

সরকারপ্রধান বলেন, করোনায় ডাক্তাররা চিকিৎসা দিতে চাননি। তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছি। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেককেই বিশেষ ভাতা দেওয়া হয়েছে। এরপর তাদের বিশেষভাবে কোয়ারেন্টিনে রাখতে হয়েছে। এসব খরচ সরকার বহন করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit