বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

হামাসের দুই শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গত সপ্তাহে (৭ অক্টোবর) সীমান্ত পেরিয়ে ইসরাইলে যে আকস্মিক হামলা চালানো হয়, তার নেতৃত্বে ছিলেন হামাসের ওই দুই কমান্ডার। ইসরাইলের দাবি অনুযায়ী, নিহত ওই দুই কমান্ডারের একজনের নাম আবু মুরাদ। তিনি হামাসের এরিয়াল সিস্টেমের প্রধান ছিলেন। অপরজনের নাম আলি কাদি। তিনি হামাসের একটি কমান্ডো বাহিনীর কোম্পানি কমান্ডার। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার (১৪ অক্টোবর) নিরাপত্তা সংস্থা শিন বেটের গোয়েন্দা নির্দেশনায় বিমান হামলা চালিয়ে কাদিকে হত্যা করা হয়।

গত সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর গত ৮দিন ধরে অবিরাম হামলা চলছেই। এতে উপত্যকায় এখন পর্যন্ত ১ হাজার ৯০০ ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি।
 
আল জাজিরার প্রতিবেদন মতে, গাজা ‍উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ শিশুও রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন ১ হাজার ৭৮৮ জন। অন্যদিকে ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩ হাজারের বেশি।

 গাজা উপত্যকায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৮ দিন ধরে টানা বিমান হামলায় ১ হাজার ৩০০ ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও অন্তত ৩ হাজার ৭৫০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। টানা এক সপ্তাহ ধরে বিমান হামলা চালানোর পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্য দিয়ে নতুন করে সংঘাত, সহিংসতা শুরু হবে বলে শঙ্কা অনেকের। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit