রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীর বিশাল শোভাযাত্রা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে গাড়িবহর নিয়ে  এক বিশাল শোভাযাত্রা করেন সমর্থকরা। শনিবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পলাশবাড়ী এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়। এসময় বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ হাজার গাড়িবহরে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে শোভাযাত্রা নিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।
ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইমতিয়াজুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সি, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল কাদির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ আলী খান, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ও কয়েক হাজার সমর্থক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

 

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit