শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম

প্রেমিকের বাড়ি থেকে বেরিয়ে মুখ লুকালেন জাহ্নবী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার চেষ্টা করলেও এ থেকে নিস্তার নেই তারকাদের। বলিউডে জোর গুঞ্জন শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর। ২০২২ সালের শেষের দিন থেকে নাকি একে অপরের সঙ্গে ডেট করছেন তারা।

বৃহস্পতিবার শিখর পাহাড়িয়ার বাড়ি থেকে বের হতে গিয়েই পাপারাৎজির লেন্সবন্দি হন জাহ্নবী কাপুর। এ দিন নিজের গাড়ির ভেতর খুব ক্যাজুয়াল আউটফিটে দেখা মেলে অভিনেত্রীকে। যদিও ছবি তোলা দেখে গাড়ির ভেতর থেকে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন জাহ্নবী। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর একটি চুমুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। 

তারপর অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর গত বছরের অক্টোবরের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয়। এবার প্রেমিকের বাসায় গিয়ে ক্যামেরা দেখে মুখ লুকালেন জাহ্নবী।

 

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit