শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

‘অসম্ভব কিছু না, আমরা ৬ ম্যাচের ছয়টাই জিততে পারি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান অল্পভাষী। খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে।  বেশিরভাগ সময় প্রশ্ন শোনার পর মোস্তাফিজ বলেন ‘কী উত্তর দেব’।

আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস ও সেই স্বল্পভাষী মোস্তাফিজকে নিয়ে মিক্সড জোনে আসেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম। মুখোমুখি হতে হয় গণমাধ্যমের।

শুক্রবার মোস্তাফিজকে দেখে বাংলাদেশি সাংবাদিকদের চোখে একটু বিস্ময়। সাংবাদিকদের বড় প্রশ্নকে ছোট উত্তর দিলেন ফিজ। তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে হেরে এখনো বড় আশা তার। বললেন, অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।

তবে মোস্তাফিজ আফসোস করে বলেন, আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।

শুরুতে ব্যাটাররা বোলারদের ভালো সংগ্রহ এনে দিতে পারছে না। তবে সতীর্থ ব্যাটারদের এ ব্যর্থতার পরও তাদের নিয়ে আশাবাদী মোস্তাফিজ বলেন, আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে। 
 

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit