শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম

নিজেদের মাঠে পাকিস্তানের কাছে যতবার হেরেছে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আজ মাঠে নামছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। এক লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

হাইভোল্টেজ ম্যাচেটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপুর আড়াইটা শুরু হবে।

১৩তম ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সারা বিশ্বেরর ক্রিকেটপ্রেমিদের আগ্রহ তুঙ্গে। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লা ভারি পাকিস্তানের দিকে। পাকিস্তানের জয় আছে ৭৩টিতে, ভারতের জয় ৫৬টিতে। এর মধ্যে ভারতের মাটিতেই পাকিস্তান জিতেছে ১৯টি ম্যাচ। পরিত্যক্ত ম্যাচের সংখ্যা ৫টি। তবে  সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারতই। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে ভারত। 

এছাড়া বিশ্বকাপের মঞ্চে ১৯৯২ সালের পর ভারতের বিপক্ষে কখনোই ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। এ সময়ে  সাতবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দু’দল। সবগুলোতে জয় পেয়েছে ভারত।

ভারত-পাকিস্তানের শেষ ১০ লড়াই :

১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম
০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড
০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম
১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল
১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই
২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই
১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার
০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে
১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit