শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা; ম্যাচসেরা হয়ে যা বললেন ফার্গুসন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : টাইগারদের সহজেই হারিয়ে দিয়েছে কিউইরা। শুরুতে ওপেনার রাচিন রবীন্দ্রকে হারিয়ে খানিকটা চাপে পড়েছিল নিউজিল্যান্ড। তবে সেই চাপ দারুণভাবে সামলে নিয়েছেন ওপেনার ডেভন কনওয়ে ও তিনে নামা কেইন উইলিয়ামসন। শেষ পর্যন্ত টাইগারদের ৮ ‍উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ২৪৬ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড। আর চেন্নাইতে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে গেছে কিউইরা। 

এর আগে টাইগারদের ব্যাটিং লাইন-আপকে ধসিয়ে দেওয়ার মূল ভূমিকা রেখেছিলেন লকি ফার্গুসন। ১০ ওভারে ৪৯ রানে তিনি ৩ উইকেট তুলে নেন। যা তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে।

ম্যাচ শেষে সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়ে এই কিউই পেসার বলেন, ‘এটি দারুণ দলীয় প্রচেষ্টা। তাদের দারুণ চাপে ফেলে আমি নিজের দায়িত্ব পালন করেছি। হায়দরাবাদের চেয়ে এখানে বেশি বাউন্স পেয়েছি। নতুন বলেও সেটি দারুণভাবে ফলেছে। তবে সবাই অলরাউন্ড পারফর্ম করেছে। সবার প্রচেষ্টাতেই টানা তিন ম্যাচ জিতলাম আমরা।’

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৩/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit