বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম

কীভাবে করলা এত সুন্দর করে? ‘মুজিব’ দেখে আরিফিন শুভকে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ Time View

বিনোদন ডেস্ক : ‘মুজিব’ প্রদর্শনী শেষে আরিফিন শুভর অভিনয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন করেন, কীভাবে করেছ? কিভাবে করলা এত সুন্দর করে?

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথাগুলো বলেন বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। সিনেমাটি দেখা শেষে প্রধানমন্ত্রী কী বলেন, এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর বরাতে কথাগুলো বলেন শুভ।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা আজ শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের ১৫৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি দেশবাসীকে সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরিফিন শুভ জানিয়েছেন, ‘বঙ্গবন্ধুর মেয়ে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনে করেছেন আমি তুলে ধরতে পেরেছি, আমি পেরেছি কি না সেটা ভাবার বা প্রয়োজন আমি দেখি না। যার বাবার চরিত্র করেছি তার মনে হয়েছে আমি পেরেছি। যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন, একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয়, আমার বাবার চরিত্রে সুন্দর অভিনয় করেছে। উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন, কীভাবে করেছ? কিভাবে করলা এত সুন্দর করে?’

সিনেমাটি প্রসঙ্গে কিছু বলার আছে কি-না এমন প্রশ্নে আরিফিন শুভর উত্তর, ‘আমার তিন বছরের চেষ্টা সিনেমায় দেওয়া আছে। মানুষ দেখুক সেটার জন্য অপেক্ষা, নতুন করে কিছুই বলার নেই।’

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

কিউএনবি/অনিমা/১৩.১০.২০২৩/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit