শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, জিও-এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী ও উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃক এক অগ্নিনির্বাপক মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। অন্যন্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপজেলা একাডেমিকসু পারভাইজার নাসির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, সাংবাদিক ধ্রুব সরকার, আল-নোমান শান্ত, ওয়ালী হাসান কলি প্রমুখ।

কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit