সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

আরও বেড়েছে নিত্যপণ্যের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : কয়েকদিনের বৃষ্টিতে শীতের আগাম সবজি নষ্ট হওয়ার ফলে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। বেশিরভাগ সবজিই ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সঙ্গে বাড়তি ডিম ও মুরগির দামও। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজন ডিম ১৫ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা কেজি ছুঁয়েছে। কমেনি বেশি দামে বিক্রি হওয়া চাল, ডাল, আটা ও সয়াবিন তেলের দাম। গতকাল বৃহস্পতিবার ঢাকার পলাশী বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, কাঁঠালবাগান বাজার ও মগবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। বেগুনের তিনটি ধরনের মধ্যে লম্বা ও সাদা বেগুন ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আর বেগুনি রঙের গোল বেগুনের দাম ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। গত এক সপ্তাহে কেবল গোল বেগুনই কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।

ডিমের সঙ্গে সঙ্গে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি কোনো কোনো বাজারে ২১০ টাকাও চাওয়া হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৩০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। রুই, পাঙাশ ও তেলাপিয়ার দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

সাদা ও লম্বা বেগুন পাইকারিতেই ১০০ টাকার মতো কিনতে হচ্ছে। আর গোল বেগুন কিনতে হচ্ছে আরও বেশি দামে। অন্যান্য সবজির মধ্যে টমেটো ও গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা। করলা, ধুন্দুল, ঝিঙে, কাঁকরোল, চিচিঙ্গা, কচুর মুখী, কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। ৮০ টাকার কমে পাওয়া যাচ্ছে হাতে গোনা দু-একটি সবজি। এর মধ্যে পটোল ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। তবে বাজারে সবচেয়ে সস্তার সবজি এখন পেঁপে, প্রতি কেজির দাম পড়ছে ৩০ থেকে ৪০ টাকা। কাঁচা মরিচের দাম গত সপ্তাহের তুলনায় কমেনি, বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি।

ফার্মের মুরগির বাদামি ডিমের ডজন ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে গত কয়েক দিন ধরে। কোথাও কোথাও ১৬৫ টাকাও চাওয়া হচ্ছে। সাদা রঙের ডিম কিনলে একটু কমে পাওয়া যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

ডিমের সঙ্গে সঙ্গে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি কোনো কোনো বাজারে ২১০ টাকাও চাওয়া হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৩০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। রুই, পাঙাশ ও তেলাপিয়ার দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, তবে মান একটু ভালো হলে বিক্রেতারা আরও বেশি দাম চাইছেন। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। সরকার আলু, দেশি পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দিলেও কোনোটিই নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। চাল, ডাল, আটা, ময়দা ও সয়াবিন তেলের মতো অন্যান্য নিত্যপণ্যের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit