সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

অস্থির ডিমের বাজার, পিছিয়ে নেই সবজিও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : আবারও অস্থির ডিমের বাজার। বাড়ছে দাম, পাল্লা দিয়ে বেড়ে চলেছে প্রায় সব রকম সবজির দামও। খুচরা বাজারে আবারও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। আলুর বাজারে মানা হচ্ছে না সরকার নির্ধারিত মূল্য। বরাবরের মতোই সরবরাহ ঘাটতির অজুহাত ব্যবসায়ীদের।

আমদানি অনুমতিতে কিছুটা লাগাম পড়লেও রাজধানীর বিভিন্ন বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। পাড়া-মহল্লার বাজারে গুনতে হচ্ছে ১৬০-১৭০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ডিমের দাম বাড়তি।

সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি সব রকমের সবজির দামও। করলা, ঢেঁড়স, পটলের দাম কেজি প্রতি ৮০ টাকা। টমেটো, গাজর, বেগুন ১০০ টাকার ওপরে। আর কাঁচা মরিচ ঠেকেছে গিয়ে আড়াইশতে। দাম বেঁধে দেওয়ার এক মাসেও কমেনি পেঁয়াজ ও আলুর দর। উল্টো সেঞ্চুরি হাঁকিয়েছে দেশি পেঁয়াজ।

ক্রেতাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীরাও অভিযোগ করে বলেন, অস্থির বাজারের জন্য দায়ী ব্যবসায়ীরা না, বরং দায়ী পাইকার ও আড়তদার। তাদের দাবি আমদানি কম থাকায় ক্রয়কৃত দামেই বিক্রি করতে হয় তাদের পণ্য। বিশেষ করে পাবনা পেঁয়াজ বাজারে আমদানি নেই বললেই চলে। ডিম-সবজির পাশাপাশি বাড়তি দামেই বিক্রি হচ্ছে দেশি ও সোনালি মুরগি। ব্রয়লার মুরগির কেজি ছুঁয়েছে ২০০ টাকার ঘর।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit