বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

হামাস-ইসরাইল সংঘাতে যে প্রস্তাব দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। একই সঙ্গে যুদ্ধরত দলগুলোকে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।  

কারণ গত সপ্তাহে হামাসের আঘাতে বিধ্বস্ত হয়েছে তেলআবিব।  অন্যদিকে ইসরাইলের পালটা আঘাতে লাশের মিছিলে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। 

পুতিন মনে করেন, সংঘাতের পথ থেকে সরে আসতে হবে। কোনোভাবেই এটি বাড়ানো যাবে না। কারণ এটি চলমান থাকলে আন্তর্জাতিক পরিস্থিতিতে প্রভাব ফেলবে। 

তিনি আরও মনে করেন, দুই দেশের দলগুলোকে আলোচনায় আসতে হবে এবং নিরপেক্ষ চিন্তা নিয়ে বসতে হবে, যাতে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আর প্রসারিত যেন না হয়, সেটিকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।  

গত সপ্তাহে হামাস যে হামলা চালিয়েছে, সেটি ইসরাইলের কয়েক দশকের বর্বরতার প্রতিশোধ বলে মনে করেন পুতিন। 

এদিকে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দুই পক্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৩০০ জনে পৌঁছেছে। 

এর মধ্যে ইসরাইলে নিহত হয়েছে ১২০০ ও ফিলিস্তিনে ১১০০। খাদ্য, পানি ও বিদ্যুৎ না থাকায় এবং ইসরাইলের নির্বিচারে হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। 

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরাইলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ যেন মৃত্যু আর আতঙ্কের উপত্যকা। আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ। চারদিকে বিধ্বস্ত ভবনের ইটপাথর।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit