বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

যুদ্ধকালীন সরকার গঠন করলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে যুদ্ধকালীন ঐকমত্যের সরকার গঠন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐক্যবদ্ধভাবে শত্রুদের মোকাবিলা করা এই সরকারের উদ্দেশ্য।

রাজনৈতিক বৈরিতা সরিয়ে রেখে বিরোধী নেতা বেনি গাৎজকে সঙ্গে নিয়ে বুধবার যুদ্ধকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।

এ সময় হামাস সদস্যদের হুঙ্কার দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি হামাস সদস্য এখন একজন মৃত মানুষ।

বিরোধী দলীয় নেতা গাৎজ বলেছেন, এখন যুদ্ধের সময় এবং নতুন সরকার পৃথিবী থেকে হামাস নামের নিশানা উড়িয়ে দিতে প্রস্তুত।

এই নেতা আরও বলেন, সরকার এবং নিরাপত্তা বাহিনীকে বিরোধী দলগুলো পুরোপুরি সমর্থন দিয়ে যাবে।

হামাস-ইসরাইল সংঘর্ষের ৬ষ্ঠ দিনে দুপক্ষের ২৪০০ লোক নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ সহস্রাধিক মানুষ।

সংঘাতে ইসরাইলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর হামাসের পক্ষ নিয়েছে ইরান।
 

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit