বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ফিলিস্তিন ইস্যুতে সৌদি যুবরাজ-ইরান প্রেসিডেন্টের টেলিফোন আলাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুই পক্ষের হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে। হামাসের হামলায় এরইমধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। এছাড়াও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

অপরদিকে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ জনে। হামলায় পাঁচ হাজার ৬০০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। 

এদিকে, ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বুধবার টেলিফোনে ইসরায়েল-গাজা সংঘাত নিয়ে আলোচনা করেন তারা।

দুই বছর আগে চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া শুরুর পর এই প্রথম এই ধরনের টেলিফোন আলাপের কথা প্রকাশ্যে জানা গেল।

ইরানি গণমাধ্যম বলেছেন, প্রেসিডেন্ট রাইসি ও যুবরাজ মোহাম্মদ ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেছেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, সৌদি যুবরাজ নিশ্চিত করেছেন যে, ‘বর্তমান উত্তেজনা নিরসন করতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সব পক্ষের সঙ্গে সব রকমের যোগাযোগ করছে সৌদি আরব’।

প্রসঙ্গত, গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাকাণ্ড চালায় তারা। 

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit