বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১১ কর্মী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় গত শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ১১ জন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের পাঁচ সদস্যও নিহত হয়েছেন। 

বুধবার সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

ইউএনডব্লিউআরএ এক বিবৃতিতে বলেছে, ‌‌‘গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ১১ জন ইউএনআরডব্লিউএ সহকর্মীকে হত্যা করা হয়েছে। আমরা খুবই দুঃখিত।’

নিহতরা ফিলিস্তিনি বা বিদেশি কর্মী কি না তা নির্দিষ্ট করা হয়নি বিবৃতিতে। তবে এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইউএনআরডব্লিউএ স্কুলের পাঁচজন শিক্ষক, একজন গাইনোকোলজিস্ট, একজন প্রকৌশলী, একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা এবং তিনজন সহায়তা কর্মী রয়েছেন।

‘কিছু তাদের পরিবারের সাথে তাদের বাড়িতে নিহত হয়েছেন। ইউএনআরডব্লিউএ এই ক্ষতির জন্য শোক প্রকাশ করছে’, এতে বলা হয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) একটি পৃথক বিবৃতিতে বলেছে, তাদের পাঁচ সদস্য – চারজন গাজায় এবং একজন ইসরায়েলে নিহত হয়েছেন।

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit