বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

হামাস-ইসরাইল সংঘাতে যে আশঙ্কা জেলেনস্কির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল-হামাস যুদ্ধের কারণে ইউক্রেনের ওপর থেকে মনোযোগ সরে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সম্প্রতি ফ্রান্স-২ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিশ্ব সম্প্রদায় হয়তো ইউক্রেনের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলবে। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সমর্থন দাবি করেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যদি কিয়েভকে দেওয়া সাহায্যের পরিমাণ কমে যায় তা হলে সময় রাশিয়ার পাশে চলে যাবে। 

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বলেছেন, হামাসের আকস্মিক হামলার পর ইসরাইলের জন্য সামরিক সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 

তবে এ কারণে ইউক্রেনে অস্ত্র পাঠানোতে কোনো ব্যাঘাত ঘটবে না। সংসদীয় প্রতিরক্ষা কমিটির এক বৈঠকের পর পিস্টোরিয়াস বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হওয়ার প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য সমর্থন যাতে ভেঙে না যায় তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, চলমান ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বিরোধী দল রিপাবলিকানরা ইসরাইলের কট্টর সমর্থক। 

দেশটির বাইডেন প্রশাসন যাতে ইসরাইলকে সহায়তায় আরও ব্যবস্থা নেয় তার জন্য চাপ দিয়ে যাচ্ছে তারা। এখন পর্যন্ত হামাসের হামলায় ১২০০ জনেরও বেশি ইসরাইলি নিহত হয়েছে। এ ছাড়া প্রাণ হারিয়েছে ১৪ মার্কিন নাগরিকও।

অপহরণ করা হয়েছে ১৫০ জনকে, যার মধ্যে মার্কিনিরাও রয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন ইসরাইল ইস্যুতেই বেশি মনোযোগ দিতে শুরু করেছে।
 

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit