বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করুন: বাসদ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি, সংগ্রাম পরিষদের মহানগর সহ-সভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাহেদ আহমদ, রায়হান নূর, তুহিন আহমদ প্রমূখ

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কাজের অধিকার সংকুচিত করা, আল আকশা মসজিদে প্রবেশ নিয়ন্ত্রিত করা, ফিলিস্তিনিদের পক্ষের সাংবাদিকদের হত্যা, নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পদক্ষেপ গাজাবাসীদের অসন্তেষের তীব্রতাকে বাড়িয়ে তোলে। তার প্রতিক্রিয়ায় হামাসের আক্রমণ এবং ইসরায়েলি পাল্টা আক্রমণে ২০ লাখ গাজাবাসী ফিলিস্তিনির জীবন আজ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। ইসরায়েলি দখলদারি তৎপরতার চরম মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনির জনগণ এবং ইসরায়েলের সাধারণ নাগরিকদের। সাম্প্রতিক ঘটনাকে উপলক্ষ করে নতুন করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে নির্মম আক্রমণের শিকার ফিলিস্তিনিদের পাশে না দাড়িয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে মার্কিন এবং ইউরোপের সাম্রাজ্যবাদীরা ইসরায়েলকে সহায়তা করছে।বক্তারা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য গণতন্ত্রকামি জনগণের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit