শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

হামাসের সস্তা ড্রোন ইসরাইলের সীমান্ত দেয়াল অকার্যকর করে দিয়েছে: নিউ ইয়র্ক টাইমস

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ ইসরাইলের সীমান্ত দেয়ালকে অকার্যকর করে দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাগোষ্ঠী হামাসের ড্রোন। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলকে ধোঁকা দেয়া এবং গাজা সীমান্তের নজরদারি অবকাঠামোতে গুরুত্বপূর্ণ দুর্বলতা খুঁজে পেয়েছে হামাস। এর ফলে সস্তা কিছু ড্রোন দিয়েই গত পাঁচ দশকের মধ্যে ইসরাইলের নিরাপত্তাকে সবচেয়ে বাজেভাবে লণ্ডভণ্ড করে দিতে পেরেছে তারা।

মার্কিন গণমাধ্যমটি বলেছে, ফিলিস্তিনি যোদ্ধারা ২৯টিরও বেশি শহর ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যা করে। এছাড়া, বহু সেনা ও ইসরাইলি নাগরিককে তারা ধরে নিয়ে গেছে। শনিবারের হামলার আগে ২০২১ সালের মে মাসে সংঘর্ষে ইসরাইল হামাসকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছিল। ২০২১ সালে হামাসের বহু সংখ্যক রকেট ভূপাতিত করে ইসরাইল নিশ্চিত হয়েছিল যে, এই সংগঠনটি আসন্ন কোনো হুমকি নয়। এছাড়া, ইসরাইল তার নিরাপত্তার জন্য সীমান্ত দেয়ালের ওপর অতিমাত্রায় নির্ভর করেছিল।

নিউ ইয়র্ক টাইমস বলছে, হামাস তার আক্রমণের প্রাথমিক পর্যায়ে ড্রোন থেকে গোলাবারুদ ফেলে অন্তত চারটি যোগাযোগ টাওয়ারের যোগাযোগ ব্যবস্থা ‘অকেজো’ করে দেয়। এর ফলে ইসরাইলিরা ফিলিস্তিনি যোদ্ধাদের দেয়াল ভাঙা ও ইসরাইলে প্রবেশ দেখতে পায়নি। এতে হামাসের কাজ প্রত্যাশার চেয়ে সহজ হয়ে ওঠে। হামাস বিস্ফোরক এবং বুলডোজার ব্যবহার করে প্রায় ১৫০০ যোদ্ধার জন্য প্রায় ৩০টি ফাঁক তৈরি করে।

হামাসের অভিযানের পর ইসরাইলি সেনাদের বিমান সমর্থন দিতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ইসরাইলি সেনা কর্মকর্তারা প্রথম দিকে বুঝতেই পারেননি, কতটা বড় অভিযান চালিয়েছে হামাস।

কিউএনবি/বিপুল/১১.১০.২০২৩/ রাত ৯.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit