বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

হামাস হামলার রহস্য মানব : কে এই মোহাম্মাদ দেইফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্কনিউজঃ ইসরাইলের ওপর হামাসের সাম্প্রতিক আক্রমণের এক রহস্য মানব মোহাম্মাদ দেইফ। ফিলিস্তিনি প্রতিরোধের সবচেয়ে সজ্জিত কমান্ডারদের একজন তিনি। তার ওপর পরিকল্পিতভাবে সাত বার হামলা করা হলেও বেঁচে যান তিনি। কয়েক দশক ধরে ইসরাইলের ‘মোস্ট ওয়ান্টেড ম্যান’ খেতাব ধরে রেখেছেন তিনি।

শত্রুর হাত থেকে বাঁচার জন্য তিনি নিত্য নতুন আশ্রয় পরিবর্তন করতেন। কখনো গাজার জটিল ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কে আশ্রয় নিতেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে কখনো রাতে রাতেও জনপদ পরিবর্তন করতেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, তার কেবল একটি ফটোগ্রাফই পাওয়া যায়।

দেইফের জন্ম একটি শরণার্থী শিবিরে। তার নাম মোহাম্মাদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি। কিন্তু তিনি দেইফ নামেই পরিচিত হন। আরবিতে দেইফ অর্থ ‘অতিথি’। তিনি এই নামের মাধ্যমে এক আবাস থেকে অন্য আবাসে তার চিরস্থায়ী চলাচলকে প্রতিফলিত করেন। ১৯৬৫ সালে গাজায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক আক্রমণের সময় তিনি একটি রেকর্ডিং প্রকাশ করেছিলেন। সেখানে তিনি ‘দখলকারীদের বিতাড়িত করতে ও তাদের সীমান্ত প্রাচীর ভেঙে ফেলার’ জন্য ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছিলেন। একইসাথে তিনি অন্য দেশের সহানুভূতিশীলদের সংগ্রামে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র : জিও নিউজ

কিউএনবি/বিপুল/১১.১০.২০২৩/ রাত ৯.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit