রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

পানছড়িতে বিপুল পরিমানে ভারতীয় সিগারেট ও মাহিন্দ্র সহ দুই চোরাকারবারি গ্রেফতার 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৬১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পানছড়ি সীমান্ত দিয়ে  চোরাইপথে নিয়ে আসা ভারতীয় সিগারেট জব্দ করেছে  পুলিশ। অবৈধ সিগারেট পরিবহনের ব্যবহৃত অটোরিকশাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ছানাউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ির কিনাচাঁনপাড়ার মগমারাছড়া ব্রীজের দক্ষিণ পাশের সড়কে অভিযান পরিচালনা করে। এসময় মাহিন্দ্র যোগে ভারতীয় সিগারেট পাচারকালে ১৪৮০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করে। এসময় অবৈধ সিগারেট পরিবহনের কাজে ব্যবহৃত মাহিন্দ্র জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭৭ হাজার টাকা।আটককৃতরা হলেন- রাজীব চাকমা (৩৭) পানছড়ির লোগাং ইউনিয়নের মধুরঞ্জন কার্বারী পাড়ার বাসিন্দা সুলেন্দ্র চাকমার ছেলে টিংকু চাকমা (৩০) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কাঁলাচান মহাজনপাড়ার বাসিন্দা কালাময় চাকমার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ সিগারেট আনার অপরাধে দুই চোরাকারবীকে অটোরিকশাসহ আটক করা হয়েছে। মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit