শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

মগজে ধার দিচ্ছেন সাকিব-মিরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনের শুরুতেই বাংলাদেশ থেকে উড়ে গিয়ে ভারতের গৌহাটিতে অবস্থান নেয় বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলে দুটি। ওখান থেকে ভারতের একেবারে উত্তরে হিমাচলের পাদদেশে ধর্মশালায় ঘাঁটি গড়ে সাকিববাহিনী। বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ নয়নজুড়ানো হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলে টাইগাররা। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দাপুটে জয় পেলেও পরের ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে শোচনীয় হার মেনে নিতে হয়।

এবার ধর্মশালা থেকে ব্যাগপত্র গুছিয়ে উত্তর থেকে দক্ষিণে যাবার পালা। গন্তব্য চেন্নাই। আড়াই হাজার কিলোমিটার দূরের গন্তব্যে যাবার পথে নিজেদের মগজাস্ত্র ঝালিয়ে নিলেন সাকিব ও মিরাজ। বিমানে পাশাপাশি সিটে বসা দুই অলরাউন্ডারের দাবা খেলায় মগ্ন ছবি দেখেই বোঝা যায়, শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে এভাবেই ছক কেটে মাঠে নামবে বাংলাদেশ।

বড় স্বপ্ন নিয়ে বিতর্ক পাশ কাটিয়ে বিশ্বকাপে দারুণ কিছু অর্জনের লক্ষ্য টাইগার অধিনায়কের। ওই পথে কিউইবধের মিশনে এভাবেই তীক্ষ্ণ ছক কাটুক বাংলাদেশ। আর সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করে হাসি ফোটাক কোটি সমর্থকদের মুখে- প্রত্যাশা সেটাই।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit