শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক, প্রয়াত ‘মিস্টার তামিলনাড়ু’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ৪১ বছর বয়সী জিম ট্রেনার যোগেশ। জিম করার শেষ দিকে তার বমি বমি ভাব হচ্ছিল এরপর তিনি গোসল করতে ওয়াশরুমে গেলে আর বের হননি। পরে তার সহযোগীরা দরজা ভেঙে তাকে বের করেন। এরপর তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কোরাত্তুর এলাকায়। যোগেশ একটি জিমের মালিক ছিলেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতেন তিনি। প্রশিক্ষণও দিতেন। গত বছর ‘মিস্টার তামিলনাড়ু’ নির্বাচিত হয়েছিলেন তিনি।

জিম ট্রেনারের এক সহযোগী জানিয়েছেন, সোমবার ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তাদের কথা অনুযায়ী, প্রথমে তার বমি বমি ভাব হচ্ছিল। এরপর মাথা ঘোরানো অনুভব করেছিলেন। এরপরই স্টিম বাথ নিতে চলে যান। রুমে গেলেও কয়েক মিনিট পর বের হননি তিনি।

এ বিষয়ে পুলিশ জানিয়েছেন, বন্ধুরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তদন্ত চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit