শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ইসরায়েলে ১৫০০ হামাস যোদ্ধার লাশ উদ্ধারের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০৫ Time View

ডেস্কনিউজঃ ফিলিস্তিনির গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে প্রায় ১ হাজার ৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার এমনটাই দাবি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট আজ সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে প্রায় ১ হাজার ৫০০ হামাস সদস্যের লাশ পাওয়া গেছে। গাজার সঙ্গে থাকা সীমান্তে কম-বেশি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

রিচার্ড হেচট আরও বলেন, তাঁরা জানেন, গতকাল সোমবার রাত থেকে কেউ (হামাস সদস্য) গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করেনি। তবে অনুপ্রবেশের ঘটনা এখনো ঘটতে পারে।

রিচার্ড হেচট বলেন, গাজা সীমান্তের আশপাশের সব সম্প্রদায়কে সরিয়ে নেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৯০০ ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, গাজায় প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উভয় পক্ষে আহত হয়েছেন হাজারো ব্যক্তি।

কিউএনবি/বিপুল/১০.১০.২০২৩/ বিকাল ৪.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit