শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View

ডেস্কনিউজঃ বড় লক্ষ্য তাড়া করতে যেমন শুরু দরকার ছিল, তার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। উল্টো আসা-যাওয়ার মিছিলে আছেন ব্যাটাররা। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট নেই বাংলাদেশের। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৬৮ রান।

বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব এখন উইকেটে থাকা দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের কাঁধে। ফিফটি পূর্ণ করে ৫২ রানে ব্যাট করছেন লিটন। তাঁর সঙ্গী মুশফিক অপরাজিত আছেন ৩ রানে।

ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পায় ইংল্যান্ড।

তানজিদ হাসান তামিমকে জনি বেয়ারস্টোর ক্যাচ বানিয়ে ফেরান রিস টপলি। দলীয় ১৪ রানে ব্যক্তিগত ১ রানে আউট হন তানজিদ। এর পরের বলেই নাজমুল হোসেন শান্তকে লিয়াম লিভিংস্টোনের ক্যাচ বানিয়েছেন টপলি। সাকিব আল হাসানও আউট হয়েছেন এই বাঁহাতি পেসারের বলে।

চতুর্থ উইকেটে একটি জুটির সম্ভাবনা জাগিয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। লিটনের সঙ্গে তাঁর জুটি থেকে এসেছে ২৩ রান। ৭ বলে এক চারে ৮ রান করেছেন মিরাজ।

কিউএনবি/বিপুল/১০.১০.২০২৩/ বিকাল ৪.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit