শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

মালানের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ৯০ বলের ঘর পেরিয়েই শতক ছুঁয়েছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। জো রুট আর মালানের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে ছুঁটছে ইংলিশরা।

ওপেনার জনি বেয়ারস্টো (৫৯ বলে ৫২ রান) সাকিব আল হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফিরলে হাল ধরেন মালান আর জো রুট। 

ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড রানের পাহাড় গড়তে চলেছে। 

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড মোট ২৪টি ম্যাচে মুখোমখি হয়েছে। দুদলের মাঠের লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে ১৯ বার জিতেছে জশ বাটলারের দল। অন্যদিকে মাত্র ৫ বার জয়ের দেখা পেয়েছে সাকিব বাহিনী। ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় উভয় দল দু’টি করে ম্যাচ জিতেছে। 

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit