মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ইংলিশ শিবিরে সাকিবের প্রথম আঘাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগাররা। এমন বড় জয়ের পর আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ ওয়ানডেতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ধর্মশালায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। আর ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে ইংলিশরা। দুই ওপেনার মিলে ১৭ ওভারে সংগ্রহ করেছেন ১১৫ রান।

ইংলিশ দুই ওপেনার যেভাবে খেলে যাচ্ছিল তাতে টাইগার বোলাররা প্রায় অসহায় হয়ে পড়েন।ইংলিশ শিবিরে প্রথম আঘাত হেনে উড়ন্ত ব্যাটারদের থামানোর চেষ্টা করেন সাকিব আল হাসান।

সাকিবের বলে আউট হয়েছেন বেয়ারস্টো। তিনি করেছেন ৫২ রান।

বাংলাদেশের হয়ে আজ বোলিং ইনিংসের সূচনা করেন মোস্তাফিজুর রহমান। এর পর একে একে বোলিংয়ে এসেছেন তাসকিন আহমেদ, শরিফুল হোসেন এবং মেহেদী মিরাজ। তবে সাকিব ছাড়া কেউই আজ সফলতার দেখা পাননি। শুরুতে একবার মোস্তাফিজুর রহমানের এক বলে কট বিহাইন্ডের আবেদন করেছিল টাইগাররা। সেটির রিভিউও নিয়েছিলেন অধিনায়ক সাকিব। তবে রিভিউতে দেখা যায় বল লেগেছে ডেভিড মালানের হাতে। 

এদিকে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং মালান মিলে আজ দেখেশুনেই খেলেছেন টাইগার বোলারদের। দুজন মিলে জুটি বেঁধে স্কোরবোর্ডে তুলেছেন ১১৫ রান। জো রুট এবং মালান এখন ব্যাট করছেন। মালনের সংগ্রহ ৫০ বলে ৬৫ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৯ ওভারে ১২৪ রান।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit