মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

ডাচদের ৯৯ রানে হারাল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২০১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করে ডাচদের ৩২৩ রানের টার্গেট দেয় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ২২৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন কলিন আকেরমান। এছাড়া কোনো ব্যাটারই আর ৪০ ছোঁয়া ইনিংসও খেলতে পারেননি। ‍ব্ল্যাক ক্যাপসদের হয়ে মিচেল স্যান্টনার নিয়েছেন ৫ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেওয়া ম্যাট হেনরিও নিয়েছেন ৩ উইকেট।

শুরুতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের ফিফটির সৌজন্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটে ৩২২ রান করেছে নিউ জিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ইয়াং। আগের ম্যাচে সেঞ্চুরি করা রবীন্দ্র এ দিন খেলেন ৫১ রানের ইনিংস। শেষ দিকে ল্যাথামের ব্যাট থেকে আসে ৫৩ রান। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit