বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম

বিএনপির ১৫ নেতার কারাদণ্ড মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র: রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৭১ Time View

ডেস্ক নিউজ : ভাটারা থানার একটি নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক এমপি আহসান হাবিব লিংকনসহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নিম্ন আদালত এ আদেশ দেন। আসামিদের অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

এ কারাদণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা আগেই বলেছি এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার নির্বাচনি মাঠ খালি রাখতেই এলাকায় জনপ্রিয় নেতাদের সাজানো মামলার কারাদণ্ড দিয়ে জেলে ঢুকাচ্ছে। এসব রায় ফরমায়েশি রায়। 

তিনি বলেন, এতদিন রায় দিল না, অথচ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠ শূন্য রাখতে দিনরাত কোর্ট বসিয়ে একদিনে ১৫ থেকে ২০ জন সাক্ষী এনে মামলা দ্রুত নিষ্পত্তি করে নেতাদের জেলে ঢুকানো হচ্ছে। জেল-জুলুম দিয়ে, ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি নির্বাচনে যাবে না, একদলীয় নির্বাচন এ দেশে হতে দেবে না।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আমার বিরুদ্ধে দেওয়া রায়ে আমি বিচলিত নই। সারা দেশই একটি বন্দিশালা। আজকে খালেদা জিয়া অন্তরীণ, তারেক রহমানকে দেশান্তরী করে রাখা হয়েছে। সবাই খালেদা জিয়া ও তারেক রহমান হয়েই এই জালিম সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

আমি জেলে গেলেও লাখ লাখ হাবিব এ সরকারকে বিদায় করতে রাজপথে আছে এবং থাকবে।  সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, যে ঘটনায় আমাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেদিন আমি আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছিলাম। উপরে আল্লাহ একজন আছেন। তিনি সব দেখছেন। তারপরও আমার জেল নয়, জীবনের বিনিময়েও যদি দেশের গণতন্ত্র মুক্তি পায়, খালেদা জিয়া মুক্তি পায়, দেশবাসী যদি বাকস্বাধীনতা ফিরে পায় তাহলে আমি হেসে হেসে শহিদ হয়ে যাব।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit