বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সমাধানের একমাত্র উপায়: রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। তৃতীয় দিনে গড়িয়ে যাওয়া এই সংঘাত সমাধানে ফিলিস্তিন-ইসরাইল আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হামাস-ইসরাইল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানিয়েছেন।

এর আগে, একই দিনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ হামাস-ইসরাইল সংঘাতের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, সেখানকার বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। শনিবার ভোরের দিকে হামাস ইসরাইলে আচমকা হামলা শুরুর পর থেকে গাজায় অনবরত বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। হামাসের কাছ থেকে গাজা সীমান্তের বিভিন্ন গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ইসরাইলের সামরিক বাহিনী স্থল-আকাশ ও সমুদ্রপথে অভিযান পরিচালনা করছে।

হামাসের হামলায় তিন দিনে ইসরাইলে ৭০০ মানুষের প্রাণহানি ঘটেছে বলে গণমাধ্যমে যে পরিসংখ্যান এসেছে, তার সত্যতা নিশ্চিত করেছেন হ্যাগারি। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৭৩ সদস্য রয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর এ মুখপাত্র বলেছেন, ইসরাইলি সৈন্যরাও শত শত ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit