বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

হামাসের নজিরবিহীন হামলা, ইসরাইলে নিহত ৮০০

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেসক্ : ইসরাইলি মেডিকেল সার্ভিসের বরাত দিয়ে সোমবার (৯ অক্টোবর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। এদিকে হামাস যোদ্ধারা এখনও বিভিন্ন উপায়ে ইসরাইলে প্রবেশ করছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার কাছে অবস্থিত ইসরাইলের দক্ষিণাঞ্চলের সাত থেকে ৮টি স্থানে ইসরাইলি বাহিনী হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। বিষয়টি স্বীকার করেছে আইডিএফও। 

অন্যদিকে হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫১০ ফিলিস্তিনি নিহত ও ২ হাজার ৭৫০ জন আহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) রাতে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, গাজার ১ লাখ ২৩ হাজারেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। আর জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৪ হাজার মানুষ।
 

এর আগে, শনিবার (৭ অক্টোবর) রাতে ২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়তে বলে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘গাজা সীমান্তের কাছে যারা বসবাস করেন, তারা যেন ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে দেন। আমরা সব সন্ত্রাসীকে শেষ করার জন্য প্রত্যেক শহরে যাব।’

শনিবার ভোর থেকে পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস।  আর আকস্মিক এ হামলার একদিন পর ‘যুদ্ধাবস্থা’ ঘোষণা করে ইসরাইল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit