বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

৫০ বছর পর আফ্রিকায় আইএমএফ-বিশ্ব ব্যাংকের বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৫০ বছরের মধ্যে প্রথমবার আফ্রিকার মাটিতে বার্ষিক বৈঠক করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব ব্যাংক। এজন্য সোমবার (৯ অক্টোবর) মরক্কোয় জড়ো হয়েছেন দুই সংস্থার কর্মকর্তারা। আইএমএফ ও বিশ্ব ব্যাংক ঐতিহ্যগতভাবে প্রতি তিন বছরে ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বার্ষিক সমাবেশ করে।

২০২১ সালে দক্ষিণ মরক্কোর শহর মারাকেশ বৈঠকটি আয়োজন করার কথা ছিল। কিন্তু কভিড-১৯ মহামারির কারণে সমাবেশটি দুইবার স্থগিত করা হয়। গত মাসে দক্ষিণ মারাকেশে একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে। খবর এএফপি ও বাসসের।

১৯৭৩ সালে আফ্রিকায় সর্বশেষ বৈঠক করে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক। বৈঠকটির আয়োজক ছিল কেনিয়া। কিছু দেশ তখনও ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। অর্ধ শতাব্দী পর মহাদেশটি সংঘাত থেকে শুরু করে সামরিক অভ্যুত্থান, নিরবচ্ছিন্ন দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা গত সপ্তাহে আবিদজানে এক বক্তৃতায় বলেছেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির জন্য একটি সমৃদ্ধ আফ্রিকার প্রয়োজন। একটি প্রতীকী পদক্ষেপে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক আফ্রিকাকে তাদের নির্বাহী বোর্ডে তৃতীয় আসন দিতে চায়, যাতে মহাদেশটি ‘শক্তিশালী কণ্ঠস্বর’ পায়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit