বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

ইজু দ্বীপপুঞ্জে একাধিক ভূমিকম্প, জাপানে সুনামি সতর্কতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জে একাধিক অগভীর ভূমিকম্পের পর সোমবার (০৯ অক্টোবর) জাপানের কিছু উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে টোকিও। তবে ভূমিকম্পের ফলে সৃষ্ট হালকা সামুদ্রিক ঢেউয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূকম্পনবিদরা এ কথা জানিয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, টোকিওর ২৮০ কিলোমিটার দক্ষিণে হচিজোজিমা দ্বীপে ৬০ সেন্টিমিটার উচ্চতার (২৪ ইঞ্চি) সুনামি ঢেউ আঘাত হানে। পশ্চিমাঞ্চলীয় কোচি ও দক্ষিণাঞ্চলীয় মিয়াজাকি অঞ্চলে আছড়ে পড়ে ৪০ ও ২০ সেন্টিমিটার উচ্চতার সামুদ্রিক ঢেউ। খবর এএফপির।

টোকিওর কাছের চিবার তাতেয়ামা শহর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারির পর সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। জেএমএ কর্মকর্তা তোশিহিরো শিমোয়ামা এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, এটি সমুদ্রে এবং উপকূলের জন্য বিপজ্জনক।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইজু দ্বীপপুঞ্জে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে। এসবের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। এটি স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ১৭ মিনিটে শিমোদা থেকে ৫৫১ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit