রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

আলসেমি নাকি ক্লান্তি? কীভাবে বুঝবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২২৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মাঝে মধ্যেই সকালে অফিসে পৌঁছতে না পৌঁছতেই একরাশ ক্লান্তি এসে জড়ো হয় শরীরে। কাজে কিছুতেই মন বসে না। সারাক্ষণ যেন চোখে ঘুম ঘুম ভাব। অনেকেরই এমন হয়। কিন্তু কেন হচ্ছে এমন, তা বুঝতে পারেন না অনেকেই।

চিকিৎসকদের তথ্যমতে, এই ক্লান্তির নেপথ্যে রয়েছে ‘ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম’। ব্যস্ত জীবনে মাঝে মধ্যেই এই সিনড্রোমে ভোগেন অনেকেই। কিন্তু কেন এমনটা হয়?

১) একসময় ছিল শুধু টেলিভিশন দেখার নেশা। কিন্তু বর্তমানে তার সঙ্গে ফোন, কম্পিউটারের মতো নানা ধরনের প্রযুক্তি পণ্য যোগ হয়েছে। এ সবের নেশায় কমছে ঘুমের সময়। তাই প্রয়োজন মতো বিশ্রাম পাচ্ছে না শরীর। ক্লান্তিও কাটছে না।

২) মানসিক স্বাস্থ্যের উপরও নির্ভর করে ক্লান্তি। টানা মানসিক চাপ থাকলে তার চাপ গিয়ে পড়ে পেশিতেও। মাথাব্যথা, পেটের সমস্যাও লেগে থাকে। সব মিলে ক্লান্তি থেকে যায়।

৩) অনেক সময়ে দীর্ঘ দিন ধরে কোন কাজ করা হলে সেই কাজে অনীহা চলে আসে। এক অফিসে একটানা একই রকম কাজ করতে হলে সেই কাজে মন বসে না। কাজ করতে ক্লান্তি আসে শরীরে। এমনটা হলে নতুন কাজের সন্ধান করতে হবে।

৪) রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকলেও জানান দেয় শরীর। ক্লান্তি হল ডায়াবিটিসের একটি গুরুতর উপসর্গ। ৫) শরীরের ওজন যত বেশি হবে, যে কোনও কাজেই তত বেশি খাটনি হবে। ফলে অনেক বেশি শক্তি ক্ষয় হবে। তাই স্থূলতার কারণেও কাটতে চায় না ক্লান্তি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit