রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লদিয়া গোল্ডিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২০৮ Time View

ডেস্কনিউজঃ এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্কিন অর্থনীতিবিদ ক্লদিয়া গোল্ডিন।

সোমবার বাংলাদেশ সময় পৌণে ৪টার দিকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ নিয়ে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেলেন গোল্ডিন।

লিঙ্গ অর্থনীতি নিয়ে কাজ করা গোল্ডিন গবেষণা করেছেন, কেন আজও বেতনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক ব্যবধান বিদ্যমান রয়েছে তা নিয়ে।

তিনি দেখিয়েছেন, শ্রমবাজারে যেসব বিষয় নারীর সুযোগ-সুবিধাকে প্রভাবিত করে এবং তাদের কাজের চাহিদা কতখানি।

এ বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হয়েছে নোবেল বিজয়ীদের নাম। গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দু’দিন বিরতি দিয়ে আজ ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

কিউএনবি/বিপুল/০৯.১০.২০২৩/ বিকাল ৫.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit