বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম

রসুনের খোসা ফেলে দেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২১৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রসুনের গুণ বহুবিধ। শুধু খাবারের স্বাদই বাড়ায় না, তার পাশাপাশি স্বাস্থ্যেরও উপকার করে এই মশলা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে সর্দি কাশির উপশম হিসেবে কাজ করে রসুন। রসুনের পাশাপাশি এর খোসাও কিন্তু সমান উপকারী। নানাভাবে ব্যবহার করতে পারেন রসুনের খোসাকে।

রসুন চা

সসপ্যানে পরিমাণমতো পানি নিয়ে গ্যাসে বসান। তাতে রসুনের খোসা দিয়ে ফুটিয়ে নিন খানিকক্ষণ। এই চা সর্দি, কাশি, গলা ব্যথায় খুবই উপকারী।

তরকারিতে দিন

রসুনের খোসা ভেজে নিয়ে গুঁড়ো করে ফেলুন। সবজির তরকারি, স্যুপ বা ঝোলে ভাজা রসুনের খোসার গুঁড়ো দিতে পারেন। এতে তরকারিতে রসুনের হালকা স্বাদ পাবেন।

তেলের সঙ্গে মেশান

একটি পরিষ্কার শুকনো বোতলে প্রথমে রসুনের খোসা ভরে দিন। তারপর তাতে অলিভ অয়েল ভরে বোতলের ঢাকনা আটকে দিন। কয়েক সপ্তাহ এ ভাবেই রাখুন। এই রসুন-মিশ্রিত তেল সালাদ কিংবা কোনো রান্নায় ব্যবহার করতে পারেন।

রসুনের লবণ

ঘরে থাকা লবণের সঙ্গে রসুনের খোসার গুঁড়ো মিশিয়ে নিন। খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন রসুনের লবণ।

ভিনেগার

এক বোতল ভিনেগারে রসুনের খোসা মিশিয়ে দিন। সালাদে বা রান্নায় ব্যবহার করতে পারেন রসুন মিশ্রিত ভিনেগার। আবার মাংস বা কোনো কিছু ম্যারিনেড করতেও ব্যবহার করতে পারেন এটি।

দুর্গন্ধ দূর করে

শুকনো রসুনের খোসা একটি থলিতে ভরে বাথরুমে ঝুলিয়ে রাখুন অথবা আলমারি বা ড্রয়ারেও রাখতে পারেন। রসুন খারাপ গন্ধ শোষণ করবে এবং কাপড়কে ফ্রেশ রাখবে।

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit