বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ইসরাইলে ঢুকেছে আরো ফিলিস্তিনি যোদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্কনিউজঃ আরো ফিলিস্তিনি যোদ্ধা ইসরাইলে ঢুকেছে। ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর মাগেনে তারা অবস্থান নিয়েছে বলে রোববার জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে ইসরাইলি সেনাবাহিনী ট্যাংকসহ যুদ্ধ করছে।

এর আগে শনিবার হঠাৎ করেই বেড়া ভেঙ্গে ইসরাইলে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ফিলিস্তিনিদের হামলায় ৩৫০ ইসরাইলি নিহত হয়েছে। এদের মধ্যে ৪৪ জন সেনা সদস্য রয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পৃথকভাবে তাদের নাম প্রকাশ করেছে ইসরাইল।

এদিকে, হামাসের সামরিক শাখা আল আকসা ব্রিগেড সাধারণ জনগণকে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র : আলজাজিরা

কিউএনবি/ বিপুল/ ০৮.১০.২০২৩/ সন্ধ্যা ৬.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit