বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

লালপুরে গলায় ফাঁস দিয়ে নারী-পুরুষের আত্মহত্যা 

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর, নাটোর
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৩৫ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে উপজেলার পৃথক এলাকায় সুমাইয়া ও দুলাল কুমার নামের দুই জন নারী পুরুষ আত্মহত্যা করেছে।রবিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার বৈদ্যনাথপুর ও হাফানিয়া গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আসিফের স্ত্রী সুমাইয়া (২০) ও হাফানিয়া গ্রামের গীরেন চন্দ্রের ছেলে দুলাল কুমার (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া রাতের কোন এক সময়ে ঘরের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপর দিকে দুলাল কুমার রাত ২ টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ  লাশ উদ্ধার  করে মর্গে প্রেরণ করে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুটো লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে,ইউডি মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit