বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম

ইসরায়েল-হামাস ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক কাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে হামাসের আকস্মিক হামলা এবং গাজায় তেল আবিবের পাল্টা বোমাবর্ষণের পরিপ্রেক্ষিতে আগামীকাল রবিবার (০৮ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

স্টিফেন ডুজারিক জানান, অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। তিনি উত্তেজনা এড়াতে সকল কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বিগ্ন এবং সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন তিনি।

স্টিফেন ডুজারিক আরও বলেন, বেসামরিক নাগরিকদের অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit