শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ব্লিঙ্কেনকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ‘সাফ কথা’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে বলেছেন, ওয়াশিংটনকে অবশ্যই উত্তর সিরিয়ায় পিকেকে বা ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কাজ করা বন্ধ করতে হবে। এক টেলিফোনালাপে দুই কূটনীতিকের মধ্যে অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সিরিয়ায় তুরস্কের একটি মনুষ্যবিহীন যুদ্ধযান ভূপাতিত করারপর এই আলোচনা অনুষ্ঠিত হলো। উত্তর সিরিয়ায় অবস্থানরত মার্কিন ঘাঁটির আশপাশে অভিযান চালাতে গেলে যুদ্ধযানটি ভূপাতিত করে আমেরিকান সেনারা। তুরস্ক প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করেছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে উভয় পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাধা না দিয়ে কার্যকর অভিযান চালিয়ে যেতে হবে। তবে তুরস্কের অভিযানে যাতে মার্কিন বাহিনীর কোনো অসুবিধা সৃষ্টি না হয়। বৈঠকে সামরিক জোট ন্যাটো সম্প্রসারণের বিষয়টি নিয়েও আলোচনা হয় বলে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি তুরস্কের সমর্থন দেওয়ার পর জোটটির সদস্য হয়েছে ফিনল্যান্ড।

উল্লেখ্য, তুরস্কের পাশাপাশি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কিন্তু আইএস দমনের নাম করে উত্তর সিরিয়ায় ওয়াইপিজি গোষ্ঠীকে সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে ওয়াশিংটন। এই নিয়ে তুর্কি-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে। কারণ আঙ্কারা বলছে, ওয়াইপিজি পিকেকে-সমর্থিত গোষ্ঠী এবং তারা তুরস্কের সার্বভৌমত্বের জন্য হুমকি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit