বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

নোয়াখালীতে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ অক্টোবর) সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিট এ কর্মশালা আয়োজন করে। এতে জেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল ও মাদ্রাসার ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির যুব সেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, প্রশিক্ষণ বিভাগের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আবু তাহের, সাংবাদিক সামছুল হাসান মিরন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন প্রমুখ।কর্মশালায় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে সহপাঠ হিসেবে শিক্ষার্থীদের মাঝে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এসময় লেখাপড়ার পাশাপাশি মানুষ ও মানবতার কল্যাণে শিক্ষার্থীদের মাঝে আত্মনিয়োগের মনোভাব গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit