বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

দৌলতপুরে বৃদ্ধকে মাথায় আঘাত করে হত্যা

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুরে খেরেজ আলী ফকির (৬৫) নামে এক বৃদ্ধকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত বৃদ্ধ খেরেজ আলী উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর দরগাবাড়ি ঈদগাপাড়া গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সংগ্রামপুর গ্রামের মাঠের মধ্যে বৃদ্ধ খেরেজ আলী ফকিরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। বৃদ্ধ খেরেজ আলীর মাথায় ভারী বস্তু দিয়ে উপর্যপুরি আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। বৃদ্ধ খেরেজ আলী ফকির বাড়িতে একা ছিলেন। শুক্রবার রাতে দূবৃর্ত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাঠের মধ্যে হত্যাকান্ড ঘটায় বলে এলাকাবাসীর ধারণা।হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, খেরেজ আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit