সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

২ মার্কিন কূটনীতিককে বহিষ্কার, রাশিয়ার বিরুদ্ধে পালটা প্রতিশোধ নিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই মার্কিনিকে মস্কো ছাড়ার নির্দেশ দেওয়ার পর এবার রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ রাশিয়ার বহিষ্কারের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার ওই কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। 

ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরও অবনতি হলো। খবর ব্লুমবার্গের। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ আছে এমন একজন সাবেক কনস্যুলার কর্মকর্তার সঙ্গে যোগাযোগের কারণে মার্কিন দুই কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, আমাদের কূটনীতিকদের যে ধরনের হয়রানি করছে রাশিয়ান সরকার, তা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ্য করবে না। 

এর পরই নাম প্রকাশ করা হয়নি, এমন দুই রুশ কূটনীতিককে সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের কূটনীতিক জেফ্রে সিলিন এবং ডেভিড বার্নস্টেইনকে রাশিয়া ছাড়তে বলা হয়।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit