বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর

কে এই শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি । আজ শুক্রবার নরওয়ের অসলোতে এক সংবাদ সম্মেলনে নোবেল কমিটি যখন এই ঘোষণা দেয় তখনও ইরানে কারাবন্দি এই নারী।

নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার সমুন্নত রাখা ও সবার অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখায় নার্গিস শান্তিতে নোবেল পেয়েছেন।

গত দুই দশকের বেশিরভাগ সময়ই মোহাম্মদী বন্দিজীবন কাটিয়েছেন। ইরান সরকার তাকে গ্রেপ্তার করেছে ১৩ বার, পাঁচবার তাকে দোষী সাব্যস্ত করেছে। সব মিলিয়ে ৩১ বছরের জেল দেওয়া হয়েছে এই সাহসী নারীকে। শরিয়া আইনে ১৫৪টি বেত্রাঘাতের মত শাস্তিও পেতে হয়েছে তাকে।

এএফপির খবরে জানা যায়, ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদি সাংবাদিক ও মানবাধিকারকর্মী। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাঁকে বেশির ভাগ সময় কারাগারে থাকতে হয়েছে।

নার্গিস তেহরানের ইভিন কারাগারে বন্দী রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচার চালানোসহ নানা অভিযোগ রয়েছে। ২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদির ডিফেন্ডারস অফ হিউম্যান রাইটস সেন্টারে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন নার্গিস।

সম্প্রতি জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী প্রচার চালানোর অভিযোগে ১০ বছর ৯ মাসের সাজা খাটছেন নার্গিস। তার ওপর ভ্রমণসহ অন্যান্য নিষেধাজ্ঞাও আছে। কিন্তু এত সব বাধা-বিপত্তি নার্গিসের সোচ্চার কণ্ঠকে দমাতে পারেনি।

কারাগারের ভেতর থেকেই সিএনএন-কে দেওয়া এক অডিও রেকর্ডিংয়ে ইরানে গত বছর ছড়িয়ে পড়া বিক্ষোভে নারী, জীবন, স্বাধীনতা স্লোগানে সোচ্চার হতে শোনা গেছে নার্গিসকে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit