শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

টাকায় নাচেন তারকারা, কে কত নেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকারা যেমন নাচেন আবার নাচান দর্শকদেরও। ব্যক্তিগত অনুষ্ঠান হোক বা জন্মদিনের পার্টি; বি-টাউনের তারকাদের পা পড়লেই তা হয়ে উঠে সোনায় সোহাগা! তবে বিভিন্ন শোতে অংশ নিতে তারা চড়া পারিশ্রমিক নেন। মঞ্চে কিংবা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে তারকারা কে কত টাকা নেন, এবার জানা যাক সে বিষয়ে।

শাহরুখ খান

মঞ্চে ঝড় তুলতে জুড়ি নেই শাহরুখ খানের। যেকোন অনুষ্ঠানে চল্লিশ মিনিটের উপস্থিতির জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নেন বলিউড বাদশাহ। আর বাদশাহের পুরো পারফর্মেন্স উপভোগ করতে হলে ব্যয় করতে হবে ৮ কোটি রুপি।

সালমান খান

যে কোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নেন সালমান খান। আর যদি পারফর্মেন্স করেন তাহলে পারিশ্রমিক নেন ২ থেকে ৩ কোটি রুপি।

হৃতিক রোশন

যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ২ কোটি রুপি চার্জ করেন হৃতিক রোশন।

অক্ষয় কুমার

বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য আড়াই কোটি রুপি পারিশ্রমিক নেন অক্ষয় কুমার। শুধু উপস্থিত থাকতে নেন দেড় কোটি রুপি।

দীপিকা পাডুকোন

বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন।

ক্যাটরিনা কাইফ

যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন ক্যাটরিনা কাইফ।

আনুশকা শর্মা

যে কোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক নেন আনুশকা শর্মা। শুধু উপস্থিত থাকতে নেন ৫০ লাখ রুপি।

রণবীর সিং

বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক নেন রণবীর সিন। পারফর্মের জন্য নেন ১ কোটি রুপি।

রণবীর কাপুর

বিয়ের অনুষ্ঠানে পারফর্মেন্সের জন্য ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন রণবীর কাপুর।

সানি লিওন

যে কোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন সানি লিওন। সঙ্গে পারফর্মেন্সের জন্য চার্জ করেন আরও ১০ লাখ রুপি।

এছাড়া সোনাক্ষী সিনহা, মালাইকা আরোরা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit